পুবের কলম, ওয়েব ডেস্কঃ গত ৭ আগস্ট জনসন অ্যান্ড জনসন অনুমোদন পেয়েছিল প্রাপ্তবয়স্কদের টিকাকরণের। এবার শিশুদের ট্রায়ালের জন্য আবেদন জানাল উক্ত সংস্থ। মার্কিন যুক্তরাষ্ট্রীয় এই সংস্থা ভারতে বারো থেকে সতেরো বছর বয়সীদের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের আর্জি জানিয়েছে। ফেব্রূয়ারি থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে টিকাকরণ কার্যকর করছে এই সংস্থা।
গবেষনাতে দেখা গেছে সিঙ্গেল ডোসের এই টিকা করোনা সংক্রামনে ৮৫ শতাংশ এবং জটিল ও মাঝারি অসুস্থতার ক্ষেত্রে ৬৫ শতাংশ কার্যকরী।আরও পড়ুন:
সংস্থাটি তার প্রকাশিত বিবৃতে জানায় গত মঙ্গলবার তারা আবেদনপত্র জমা দিয়েছে এবং আশা রাখছে শীঘ্রই ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পাবে তারা। সংস্থাটি এও বলে যে হার্ড ইমিউনিটি পাওয়ার জন্য সব বয়সী মানুষের টিকাকরণ একান্তভাবে প্রয়োজনীয়। প্রসঙ্গত মঙ্গলবারই, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন খুব তাড়াতাড়ি শিশুদের টিকাকরণের ব্যবস্থা করছে কেন্দ্র।
ভারত বায়োটেক ও জাইডাস ক্যাভিলার এর ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে এই টিকাকরণ কত শীঘ্র শুরু করা যাবে তা জানা যাবে। সিরাম ইন্সটিটিউট অনুমোদন পাওয়ার পর দুই থেকে সতেরো বছর বয়সী ৯২০ জনের ওপর এই ট্রায়াল চালাচ্ছে। টিকাকরণের পর তার কার্যকারীতা এবং সুরক্ষার পরীক্ষা করাকেই চিকিৎসা বিজ্ঞানের ক্লিনিক্যাল ট্রায়াল বলা হয়ে থাকে।আরও পড়ুন:
দিল্লি এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া এই বিষয়ে জানিয়েছেন, সেপ্টেম্বরেই মধ্যেই দেশে শুরু হতে পারে শিশুদের টিকাকরণ। করোনার তৃতীয় ঢেউ সর্বোচ্চ প্রভাব ফেলবে শিশুদের ওপর এই আশঙ্কা্য় ভীত চিকিৎসক ও বিশেষজ্ঞেরা, এছাড়া পঠনপাঠন এবং স্কুল গুলি দীর্ঘদিন বন্ধ থাকায় শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়েও চিন্তিত তারা। এমতাবস্থায় শিশুদের সঠিক টিকাকরণই তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।