পুবের কলম, ওয়েবডেস্ক: নবী সা. নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিজেপি নেত্রী নুপূর শর্মাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। রাসূল সা. এর অবমাননায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার, কুয়েত, ইরান, বাহরাইন। তবে নূপুর শর্মার বিরুদ্ধে হায়দরাবাদ পুলিশ মামলা দায়ের করলেও এখন গ্রেফতার করা হয়নি এই বিজেপি নেত্রীকে। তদন্ত খুবই ধীরগতিতে চলার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনায় বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে হুইপ জারি করেছে ভারতীয় জনতা পার্টি, তবে এখনও পর্যন্ত হায়দরাবাদ পুলিশ নুপূর শর্মাকে গ্রেফতার করতে পারে বলে কোনও ইঙ্গিত দেয়নি।
উল্লেখ্য, চলতি বছরে ২৭ মে সম্প্রচারিত একটি জাতীয় টিভি চ্যানেলের একটি বিতর্কের অনুষ্ঠানে নবী সা. নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ান বিজেপি নেত্রী নূপুর শর্মা। এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আইপিসির ধারায় ১৫৩(এ)(দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশে ইচ্ছাকৃত অপমান) এর অধীনে একটি (মামলা) ৫০৫(২) (শ্রেণির মধ্যে শত্রুতা, ঘৃণা সৃষ্টি বা প্রচার করার বিবৃতি নিয়ে মামলা) ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) প্রভৃতি মামলা দায়ের হয়েছে।আরও পড়ুন:
সাইবার ক্রাইম ব্র্যাঞ্চের সাব-ইন্সপেক্টর পি রবিন্দর অভিযোগ করেছেন যে একটি টিভি চ্যানেলের বিতর্কে নূপুর শর্মা ইসলামের অবমাননা করে নবী মুহাম্মদ সা. বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহার করে। সেই অভিযোগে এই মামলাগুলি তার বিরুদ্ধে দায়ের হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, নূপুর শর্মা টিভি চ্যানেলে নবী সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন এক সপ্তাহ আগে।
তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে এফআইআর দায়ের হয়েছে। নূপুর শর্মা তাঁর মন্তব্যে অনড় থাকলেও শেষ পর্যন্ত মন্তব্য প্রত্যাহার করেছে।আরও পড়ুন:
আর বিজেপির কোনও নেতা এতদিন নূপুর শর্মার মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দেখায়নি। এমনকী উত্তরপ্রদেশে নবী সা. অবমাননা নিয়ে প্রতিবাদ ও বন্ধের ডাক দেওয়া হয়। অপরদিকে বিজেপির ডিসিপ্লিনারি কমিটির সম্পাদক ওম পাঠক নূপুর শর্মাকে লিখেছেন, 'আপনি যেসব মন্তব্য করেছেন তা আমাদের দলের নীতি ও আদর্শের বিপরীত। আপনাকে জানানো হচ্ছে, পুনরায় তদন্ত না হওয়া পর্যন্ত আপনাকে দলের সমস্ত দায়িত্ব পদ থেকে সাসপেন্ড করা হল।' যদিও, সাসপেনশনের পর নূপুর শর্মা লিখেছেন, আমি নিঃশর্তভাবে আমার মন্তব্য ফিরিয়ে নিলাম।