হায়দারাবাদ, ২০ মার্চ: অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। জুয়ার কারণে ধ্বংস হচ্ছে বহু পরিবার। কীভাবে জুয়ার জগতে পা রাখছে যুবকরা! আজকাল অভিনেতা-অভিনেত্রীরা জুয়ার মত নানান অ্যাপের বিজ্ঞাপনের মুখ। তাদের দেখেই অনুপ্রাণিত হয়ে অনলাইন জুয়ার জগতে পা রাখছে যুবকরা।
এমনই অভিযোগ তুলে পুলিশের দারস্থ হন হায়দারাবাদের ব্যবসায়ী পি এম ফণীন্দ্র শর্মা। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে এবার ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল তেলেঙ্গানা পুলিশ। বৃহস্পতিবার তেলেঙ্গানার মিয়াপুর থানা মামলা রুজু করেছে।আরও পড়ুন:
ব্যবসায়ী অভিযোগ করেছেন, বেশ কয়েকজন সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সার সক্রিয়ভাবে অবৈধ বেটিং প্ল্যাটফর্মের প্রচার করছেন। বেটিং করতে গিয়ে বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ক্ষতি হচ্ছে সমাজের।আরও পড়ুন:
আরও পড়ুন: বঙ্গে কালবৈশাখীর আগমন! মৎস্যজীবীদের সতর্কবার্তা
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, প্রকাশ রাজ, রানা দাগ্গুবাতি, বিজয় দেবেরকোন্ডা, প্রণীথা, লক্ষ্মী মাঞ্চু এবং নিধি আগরওয়ালের মত অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও ১৯ জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন অনন্যা নাগেল্লা, সিরি হনুমান্থু, শ্রীমুখী, বর্ষিনী সৌন্দরাজন, বসন্তি কৃষ্ণান, নেথাভান, শোভানা, শোভান, শেবানা, কৃষ্ণান পাঠান, পান্ডু, পদ্মাবতী, ইমরান খান, বিষ্ণু প্রিয়া, হর্ষ সাই, বেয়া সানি যাদব, শ্যামলা, টেস্টি তেজা, রিথু চৌধুরী এবং বান্দারু শেশায়ানি সুপ্রীতা।