পুবের কলম, ওয়েব ডেস্ক: চলতি বছরের ৩ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয় আইআইটি খড়্গপুরে। গত ৩ বছরের পরিসংখ্যান ধরলে এই সংখ্যাটা ৬ জনের বেশি। দেশজুড়ে বিভিন্ন মহলেই প্রশ্নের মুখে পড়েছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। এবার ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গড়ল খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
শনিবার রাতে একটি প্রেস বিবৃতির মাধ্যমে আইআইটি খড়্গপুরের তরফে জানানো হয়েছে, এই কমিটিতে মনরোগ বিশেষজ্ঞ (সাইকোলজিস্ট), মনোবিদ (কাউন্সেলর) থেকে পুলিশ আধিকারিক, আইনজ্ঞ, শিক্ষাবিদ থেকে প্রাক্তনীদের প্রতিনিধিও থাকবেন।
তাঁরা গত কয়েক মাসে তথা সাম্প্রতিক সময়ে আইআইটি খড়্গপুরে ঘটে যাওয়া পর পর ছাত্রমৃত্যুর রহস্য উদঘাটন করবেন।আরও পড়ুন:
পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অত্যাধুনিক জেন লাউঞ্জ থেকে কাউন্সেলিং-র নানা ব্যবস্থা করেও সমস্যার সমাধান হয়নি, বরং মাত্র চার মাসের ব্যবধানে একাধিক জন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে।স্বাভাবিকভাবেই পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা রীতিমত আতঙ্ক হয়ে পড়েছেন এই ঘটনায়।
আরও পড়ুন:
দেশজুড়ে বিভিন্ন মহলেই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, মাত্র চার মাসের ব্যবধানে (১২ জানুয়ারি থেকে ৪ মে) মৃত্যু হয়েছে সাওন মালিক (১২ জানুয়ারি), অনিকেত ওয়ালকার (২০ এপ্রিল) এবং আসিফ কামার (৪ মে)-র। আর তাই এবার আরও একধাপ এগিয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গড়ল খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ।