পুবের কলম প্রতিবেদক: প্রথমে ইউএপিএ  ধারায় সম্পাদক’কে জেলবন্দি। এবার কাশ্মীরের স্বাধীন নিউজ পোর্টালের ওয়েবসাইট বন্ধ করল কেন্দ্রীয় সরকার। ‘দ্য কাশ্মীরওয়ালা’র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিও ব্লক করেছে কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। তবে ঠিক কি কারণে ‘সেন্সরশিপ’ সে বিষয়ে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ।

‘সেন্সরশিপ’ লাগানোর চারদিন অতিক্রান্ত হলেও মন্ত্রকের তরফে এখনও কোনো সরকারি আদেশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বলে দাবি পোর্টালটির। এদিকে সংবাদমাধ্যমের কন্ঠরোধের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা।