পুবের কলম ওয়েবডেস্কঃ এসএসসি দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তাঁর ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হওয়ার সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একাধিক ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার যেমন হয়েছে, পাওয়া গিয়েছে সোনার গহনা , বিদেশী মুদ্রাও। এরসঙ্গেই পার্থ- অর্পিতার ব্যক্তিগত জীবনের নানা তথ্যও সামনে আসছে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে পার্থ যখন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, তৃণমূল মহাসচিব সেই ব্যাস্ত জীবনেও অর্পিতার জন্য সবসময় সময় রাখতেন পার্থ।
ইডি সূত্রের খবর প্রচন্ড ব্যস্ত জীবনেও পার্থ মাসে কমপক্ষে ২০দিন অর্পিতাকে নিয়ে লং ড্রাইভে যেতেন। ডেটিংয়ের জন্য তাদের প্রিয় গন্তব্য ছিল সিঙ্গুরের একটি হোটেল। এমনদিন গুলিতে রাজ্যের তৎকালীন গুরুত্বপূর্ণ মন্ত্রী কোন নিরাপত্তারক্ষী নিতেন না। অর্পিতা চলে আসতেন পার্থর বাড়ি। তারপর তারা বেড়িয়ে পড়তেন নিশি ভ্রমনে।আরও পড়ুন:
সিঙ্গুরের হোটেলে এলাহি পানাহারের ব্যবস্থাও থাকত। বিশেষ করে অপার প্রিয় মাটন বিরিয়ানি থাকতই। এছাড়া আরও খাওয়াদাওয়ার আয়োজনও থাকতো। ইডির হাতে এইসব তথ্য কি করে এলো? জানা যাচ্ছে পার্থর নাকতলার বাড়িতে তল্লাশি চালানোর সময়তেই সেই হোটেলের নানা কাগজ,বিল ইডির গোয়েন্দাদের হাতে আসে।