পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েকদিন বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গ একটি স্বস্তির পরিবেশ পেয়েছিল। কিন্তু বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার ভোল বদল শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, আর উত্তরবঙ্গে বাড়বে। শুক্রবারও মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকলেও ফের রোদ উঠছে। সেই সঙ্গে রয়েছে গুমোট পরিবেশ।
আজ হলুদ সতর্কতা কেবল দক্ষিণের তিন জেলায়, উত্তর চব্বিশ পরগণা, নদিয়া এবং মুর্শিদাবাদে।আরও পড়ুন:
আবহাওয়া দফতর সূত্রে ক= খবর, সপ্তাহান্তে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ একাধিক জেলায় বৃহস্পতির পর শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের জেলাগুলিতে জারী হয়েছে কমলা সতর্কতা। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত।