পুবের কলম ওয়েব ডেস্ক: সাইবার হানার আশঙ্কা। আমেরিকায় তড়িঘড়ি নামানো হল সমস্ত বিমান। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ ব্যহত।

তবে প্রযুক্তিগত সমস্যার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তরফ থেকে বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংস্থার এক আধিকারিক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কয়েকশো বিমান পরিষেবা স্থগিত হয়ে গিয়েছে। তবে এই ত্রুটির কারণ কি তা এখনও স্পষ্ট ভাবে জানানি কেউ।

এফএএ তরফ থেকে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই সমস্ত বিমানের পাইলট এবং বিমানকর্মীদের এই ত্রুটি সম্পর্কে জানানো হয়েছে। বিমান পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে এফএএ।

তবে কত ক্ষণে এই ত্রুটি ঠিক হবে, সে বিষয়েও কোনও বার্তা দেয়নি সংস্থাটি।