পুবের কলম প্রতিবেদক: ধূমপান করলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা, দার্জিলিংকে দূষণমুক্ত করতে নয়া পদক্ষেপ নিল দার্জিলিং পুরসভা।
আরও পড়ুন:
এমনকি এই নির্দেশ কার্যকর করার জন্য পুরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিশেষ করে স্টেশন, বাজার সংলগ্ন এলাকায় নজরদারি চালানো হবে বলেও জানা যায় । পাশাপাশি সাধারণ মানুষকেও দূষণ রোখার জন্য অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছে পুরসভা।
আরও পড়ুন:
ফলে এবার থেকে দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপান করলেই গুনতে হবে মোটা টাকা জরিমানা।
আরও পড়ুন:
শুধু ধূমপানই নয়, যত্রতত্র থুতু এবং ময়লা ফেললেও দিতে হবে জরিমানা। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে দার্জিলিং পুরসভা।
আরও পড়ুন:
সূত্রের খবর শহরকে দূষণমুক্ত এবং পরিষ্কার রাখতেই এই পদক্ষেপ দার্জিলিং পুরসভার।
আরও পড়ুন:
উল্লেখ্য যে এর আগেও দার্জিলিং পুরসভায় ধূমপান এবং ময়লা ও থুতু ফেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল।
তবে সেক্ষেত্রে কোনও জরিমানা করা হতো না। ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যে তা মেনে চলার প্রবণতাও কম দেখা দিত। সেই কারণে এবার জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।আরও পড়ুন:
সূত্রের খবর, প্রকাশ্যে ধূমপান বা যত্রতত্র থুতু ফেলার ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আর ময়লা বা আবর্জনা ফেললে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে নির্দেশিকায় জানিয়েছে পুরসভা।