পুবের কলম, ওয়েবডেস্ক: ফের মহাকাশে পাড়ি দিচ্ছে ইসরোর জিওসিনক্রোনাস লঞ্চ ভেহিকল (জিএসএলভি)। রকেটটি ইনস্যাট-৩ডিএস উৎক্ষেপণের সফল কাউন্টডাউন শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরো। মূলত এই মিশনটি উপগ্রহে আবহাওয়া সংক্রান্ত বিষয়ে কাজ করবে। শনিবার ইসরো জানিয়েছেন, মিশনের উদ্দেশ্য হল বর্ধিত আবহাওয়ার পূর্বাভাস এবং দুর্যোগের সতর্কতার জন্য ভূমি ও মহাসাগরের পৃষ্ঠতল পর্যবেক্ষণ করবে।

পাশাপাশি উপগ্রহ সহায়তায় গবেষণায় কাজ করবে। এই অপারেশনাল ইনস্যাট-৩ ডি এবং ইনস্যাট-৩ডিআর ধারাবাহিকভাবে কাজ করবে।

শুক্রবার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে বিকেল ৫.৩৫ মিনিটে উৎক্ষেপণের জন্য ২৭.৩০ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়েছে। বিজ্ঞানীরা আগামী দিনে জিও-স্টেশনারি কক্ষপথে স্থাপন করার জন্য বেশ কয়েকটি কৌশল পরিচালনা করবেন বলে জানা গিয়েছে।