পুবের কলম ওয়েবডেস্ক: স্থলসেনা-বায়ুসেনার পর এবার নৌবাহিনী। এবার ‘অ্যাকশনে’ নৌসেনার রণতরী। এই রণতরী করাচিকে প্রায় জ্বালিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানের করাচি পোর্ট ধ্বংস করেছে এই রণতরী।করাচি বন্দরে ধ্বংসযজ্ঞ শুরু করেছে আরব সাগরে মোতায়েন আইএনএস বিক্রান্ত। যার ফলে করাচি বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শুধু করাচি নয়, ওরমারা বন্দরেও আইএনএস বিক্রান্ত থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
একসঙ্গে ভারতের তিন বাহিনীর প্রবল প্রত্যাঘাতে জ্বলছে করাচি। লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোট-সহ পাকিস্তানের ৭ শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা।আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে ১৯৭১-এর যুদ্ধের সময় ভারত এইভাবেই প্রায় করাচি ধ্বংস করে দিয়েছিল।