পুবের কলম ওয়েবডেস্ক : পাকিস্তানে শিয়া মসজিদে হামলায় এখনও পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। ২০০ জন আহত বলে জানা গিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার জানিয়েছেন মারাত্মক আত্মঘাতী হামলার পিছনে রয়েছে আইএস। অবিলম্বে এই হামলার মাস্টারমাইন্ডদের গ্রেপ্তার করা হবে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
এই হামলার পিছনে আইএস খোরাসান আছে বলে জানা গিয়েছে। শুক্রবার খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে এই হামলা হয়। আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সবচেয়ে মারাত্মক হামলার মধ্যে এটি একটি বলে মনে করছেন অনেকেই।পেশোয়ারের শিয়া সম্প্রদায়ের মসজিদে হামলা নিয়ে নিজেদের সংবাদ সংস্থা ‘আমাক’-এ ইসলামিক স্টেট এক বিবৃতি জারি করেছে।
সেখানে বলা হয়েছে, “শুক্রবার, একটি শিয়া মসজিদে সফলভাবে হামলা চালিয়েছে আমাদের এক যোদ্ধা।”আরও পড়ুন:
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জখমদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জখমদের উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয়রাও।
এমনকি তাঁরা নিজেদের গাড়ি বাইকে করে জখমদের হাসপাতালে পৌঁছে দেয়। এদিকে জখমদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কা জনক। সংশ্লিষ্ট এলাকা ঘিরে দেয় নিরাপত্তাবাহিনী। পাশাপাশি নমুনা সংগ্রহের কাজও শুরু করে দিয়েছে তাঁরা। এই ঘটনার তীব্র নিন্দা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবারই ইমামবার্গে হামলার তীব্র নিন্দা করে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইমরান ।আরও পড়ুন: