পুবের কলম, ওয়েবডেস্ক: নেতাজি ভবনের উদ্দেশে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ।
দুদিনের সফরে বাংলায় রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। বেলুড় মঠে যাবেন তিনি। যাবেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। মঙ্গলবার শান্তিনিকেতনে যাবেন রাষ্ট্রপতি। সেখানে সমাবর্তনে যোগ দেবেন তিনি।আরও পড়ুন:
নির্দিষ্ট সময় আজ বিশেষ বিমানে কলকাতা বিমান বন্দরে নামেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। আজ নেতাজি ইন্ডোরে তাঁকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
রাষ্ট্রপতি হওয়ার পরে এই প্রথম বঙ্গ সফরে রাষ্ট্রপতি। শহর জুড়ে কড়া নিরাপত্তা। নিয়ন্ত্রণ করা হয়েছে ট্রাফিক।আরও পড়ুন:
সোমবার দুপুর ১২ টা থেকে খিদিরপুর রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড এবং এটিএম রোডে যান নিয়ন্ত্রণ। দুপুর ১ টা থেকে রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরিশ পার্ক এবং এসপ্ল্যানেড মোড়, রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিটে যান নিয়ন্ত্রণ। মঙ্গলবারও একাধিক রুটে যান নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন: