পুবের কলম ওয়েবডেস্কঃ বড়বাজার, আহিরীটোলার পর এবার হাওড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি।
হাওড়া দালাল পুকুরের কাছে ৫২ নং বাসরুট সংলগ্ন এই বাড়ি শুক্রবার সকালে ভেঙে পড়ল হুড়মুড়িয়ে।
আরও পড়ুন:
মধ্য হাওড়ার অন্যতম ব্যস্ততম এই রাস্তা মহেন্দ্র ভট্টাচার্য রোড। শতাব্দী প্রাচীন জানবাড়ির নাম জানেন হাওড়ার সকলেই।
আরও পড়ুন:
বর্তমানে কেউই থাকেন না সেখানে। ফাঁকাই থাকে বাড়ি। রক্ষণাবেক্ষণও হয় না। ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা ছিলই।
বৃহস্পতিবার আচমকা রাস্তার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এই বাড়ির একাংশ।আরও পড়ুন:
হাওড়া পুরসভা সূত্রে জানা যাচ্ছে শরিকি মামলা চলছিল বাড়িটিকে নিয়ে। দীর্ঘদিন হয়নি কোন মেরামত। ব্যস্ত ওই রাস্তা দিয়ে বাস, টোটো, জনসাধারণের যাতায়াত লেগেই থাকে। তাই বড়সড় দূর্ঘটনাটা ঘটার সম্ভাবনা ছিল প্রবল। এই ঘটনার জেরে প্রবল জানযট তৈরি হয়েছে এলাকায়।