পুবের কলম প্রতিবেদকঃ স্কুল শিক্ষকদের বদলিতে 'উৎসশ্রী' চালু করেছে রাজ্যের শিক্ষা দফতর। এবার অধ্যাপকদের বদলিও পোর্টালের আবেদনের মধ্যে হবে।
আরও পড়ুন:
সরকার পোষিত কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এই পোর্টাল খুব তাড়াতাড়ি চালু করা হবে। এর ফলে ঘরে বসে কত কী শূন্যপদ রয়েছে, তার বিস্তারিত জেনে একজন অধ্যাপক বা অধ্যাপিকা বদলির আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন:
ব্রাত্য বসুর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেওয়া নাম 'উৎসশ্রী'। সেটা একটা অনলাইন পোর্টাল। স্কুলের শিক্ষক-শিক্ষিকার বদলির জন্য এটা খোলা হয়েছিল। প্রায় ৩৪ হাজার শিক্ষক-শিক্ষিকা ইতিমধ্যে বদলি হয়েছেন। ব্যাপক সাড়া পড়েছে।
স্বচ্ছতা এবং আবেদনের ভিত্তিতে এই পোর্টাল খুবই ভালো চলছে। এটা আমরা পর্যবেক্ষণ করেছি। সেইভাবেই অধ্যাপক বদলির পোর্টাল চালু করা হচ্ছে।শিক্ষামন্ত্রী জানান, ভাবনা-চিন্তা করা হচ্ছিল সরকার পোষিত কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের জন্য এরকম একটা অনলাইন পোর্টাল যদি করা যায়। সেই পোর্টালের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এই রাজ্যে কত শূন্যপদ খালি আছে, তা দেখে ঘরে বসে আবেদন করতে পারবেন বদলির জন্য। সেই প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা সম্ভব হবে।