পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে তীব্র আক্রমণ শানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও কটাক্ষ করেছেন তিনি। আরজেডি নেতার অভিযোগ, তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি রাজনৈতিক স্বার্থে নীতির সঙ্গে আপস করে। তেজস্বী বলেন, "ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট দিয়ে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলির আসল চেহারা সামনে এসেছে।

এটা স্পট তারা ক্ষমতা ও পদের জন্যই রাজনীতি করে। তাদের কাছে দেশ, জাতি ও জনগণের কোনও মূল্য নেই। তাদের আদর্শ বলেও কিছু নেই।"