নয়াদিল্লি: ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে বিতর্ক অব্যাহত। বিলটি যাচাই করার জন্য এই আবহে এবার যৌথ সংসদীয় কমিটি (জেপিটি) বিলটি যাচাই করার পর বৃহস্পতিবার এই সংক্রান্ত রিপোর্ট তুলে দিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লার হাতে। জানা গিয়েছে, এদিন জেপিসি’র চেয়ারম্যান জগদম্বিকা পার্লামেন্ট হাউজ অফিসে গিয়ে সাক্ষাৎ করেন ওম বিড়লার সঙ্গে। সেখানেই তাঁর হাতে ওয়াকফ-রিপোর্টটি তুলে দেন জগদম্বিকা। অভিযোগ, বিরোধীদের কোনও প্রস্তাবই মানা হয়নি, শুধুমাত্র শাসক দল এনডিএ’র সদস্যদের প্রস্তাব মেনেই সংশোধন করা হয়েছে ওয়াকফ বিলে। বুধবার সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সংশোধন সম্বলিত রিপোর্টটি গ্রহণ করা হয়।
বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ডকে ধ্বংস করার চেষ্টা করছে। যদিও জেপিসিতে ১৫-১১ ভোটে সংখ্যাগরিষ্ঠতকার ভিত্তিতে ওয়াকফ (সংশোধনী) বিল সংক্রান্ত রিপোর্টটি গৃহীত হয়। অর্থাৎ, এবার সরকারিভাবে সংশোধিত ওয়াকফ বিল গৃহীত হল যৌথ সংসদীয় কমিটিতে। যদিও বিরোধী সাংসদরা এই রিপোর্ট নিয়ে নিজেদের ‘ডিসেন্ট নোট’ (অসম্মতি জানানো) দিয়েছে। প্যানেলের বিরোধী সদস্যরা প্রতিবেদনটি গ্রহণ করা নিয়ে প্রশ্ন তোলেন। ডিএমকে সাংসদ এ রাজা বলেছেন, রিপোর্টটি তাড়াহুড়ো করে গৃহীত হয়েছে। কংগ্রেসের নাসির হুসেন বলেছেন, তাদের দেওয়া বেশ কয়েকটি আপত্তি ও পরামর্শ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি, শিবসেনা ইউবিটি সাংসদ অরবিন্দ সাওয়ান্ত অন্যান্য বিরোধী সাংসদরা বলেছেন যে তারা তাদের ভিন্নমত নোট মারফৎ জমা দিয়েছেন। গত সোমবার ১৪টি সংশোধনী-সহ ওয়াকফ বিল কমিটিতে পাশ হয়। সেই সংশোধনীগুলি নিয়ে বুধবার ভোটাভুটি হয়। সেখানে ১৫টি ভোট পড়েছে সংশোধিত বিলের পক্ষে। বিলের বিপক্ষে পড়েছে ১১টি ভোট। যদিও এই বিলকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন বিরোধী সাংসদরা। সূত্রের খবর, যৌথ সংসদীয় কমিটির অনুমোদনের পর বিলটি এবার সংসদে পেশ হতে চলেছে আইন হওয়ার লক্ষ্যে। আসন্ন বাজেট অধিবেশনেই সংসদে পেশ করা হতে পারে ওয়াকফ বিল। আসন্ন বাজেট অধিবেশনে মোট ১৬টি বিল কেন্দ্রীয় সরকার পেশ করতে পারে বলে একটি তালিকা প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় ৭ নম্বর স্থানে আছে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪। এরপর তালিকায় ৮ নম্বরে আছে মুসলিম ওয়াকফ (প্রত্যাহার) বিল ২০২৪। এছাড়াও তালিকায় রয়েছে ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল-২০২৪, রেল (সংশোধনী) বিল-২০২৪, অভিবাসন এবং বিদেশি বিল-২০২৫।
আবুল খায়ের
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৫, ১৪:০১
আরও খবর
ক্যানিংয়ে Waqf Law বাতিলের দাবিতে প্রতিবাদ সভা
Waqf Law একটি ষড়যন্ত্র’ জেলায় জেলায় জোরালো প্রতিবাদ ও নিন্দা
আমাদের রাজ্যে ওয়াকফ আইন লাগু হবে না: Mamata Banerjee
Waqf Law বাতিলের ব্রিগেড সমাবেশের ডাক
ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম দুয়ারে লালুর আরজেডি
ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম দুয়ারে লালুর আরজেডি
সংসদে Waqf Amendment Bill পাশ হওয়ার পরই অগ্নিশর্মা যোগী
সংসদে Waqf Amendment Bill পাশ হওয়ার পরই অগ্নিশর্মা যোগী
মুসলিম বিরোধী: Waqf Amendment Bill-কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে কংগ্রেস
মুসলিম বিরোধী: Waqf Amendment Bill-কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে কংগ্রেস
WAQF BILL: কি বলছেন Tmc সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
WAQF BILL: কি বলছেন Tmc সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার