পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের ওয়াকফ সম্পত্তি কাড়ার চেষ্টা এই বিল। Waqf Bill নিয়ে এমনটাই মন্তব্য করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । প্রথম থেকেই Waqf Bill-এর বিপক্ষে সরব ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের দলের অবস্থান স্পষ্ট করে দেন তিনি ।

আরও পড়ুন: লোকসভায় পেশ WAQF BILL

এদিন হিন্দিতে শায়েরি করে ভাষণ শুরু করেন কল্যাণ।

তিনি বলেন, তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি অওলাদ হ্যায় ইনসান বনেগা। এ দিন তিনি স্পষ্ট করে জানান,  তাঁর দল এই বিলের পূর্ণ বিরোধী এবং বিরুদ্ধে ভোট দেবে। তাঁর দাবি, এই বিলের উদ্দেশ্য আসলে সরকার ওয়াকফ সম্পত্তি নিজেদের কুক্ষিগত করতে চায়। তৃণমূল সাংসদ আরও বলেন, ইসলাম হল অত্যন্ত আধুনিক ও উদারমনস্ক ধর্ম। রাজস্থানের দৃষ্টান্ত দিয়ে কল্যাণ বলেন, রাজস্থান সরকার একাই সেখানকার ওয়াকফ বোর্ডের ৮০ শতাংশ সম্পত্তি দখল করে রয়েছে।