পুবের কলম ওয়েবডেস্কঃ তালিবান ইস্যুতে নিজেদের অবস্থান কিছুটা হলেও নরম করল ভারত। তালিবানরা দ্বিতীয়বার ক্ষমতা দখলের পরেই বেশ অবস্থান ঠিক করতে বেশ কয়েক দফা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে আফগানিস্তান ইস্যুতে ভারতের কি অবস্থান হবে তা নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন:
মনে করা হচ্ছে তালিবাকন ইস্যুতে ভারত প্রথম বারের মত কড়া অবস্থান নেবেনা।
অবশ্য এর মাঝেই ভারতের সঙ্গে আমদানি- রফতানি বন্ধ করার কথা জানিয়েছে তালিবানরা।আরও পড়ুন:
আসলে তালিবানরা ক্ষমতা দখল করার পরেই সাময়িকভাবে পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানে পণ্য পরিবহণের রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে। এর ফলে আফগানিস্তানের সঙ্গে ভারতের আমদানি- রপ্তানি আক্ষরিক অর্থেই বন্ধ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিক বৈঠক করেছেন আফগানিস্তান ইস্যুতে।