পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে নানা মহলে বির্তকের ঝড় উঠেছে। এরই মধ্যে "অবিলম্বে যুদ্ধবিরতি"র আহ্বান করলেন ভারতীয় তথ্যচিত্র নির্মাতা আনন্দ পাটবর্ধন। আন্তর্জাতিক ডকুমেন্টারি ফেস্টিভ্যাল আমস্টারডামে (আইডিএফএ) এক বক্তৃতায় ইসরাইল-ফিলিস্তিন চলমান যুদ্ধ বন্ধের ডাক দিলেন তিনি। বক্তৃতায় তিনি বলেন, 'প্যালেস্টাইন, ইউক্রেন এবং অন্যান্য চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া দরকার।
এজন্য সমস্ত আন্তর্জাতিক মহলের উচিত যুদ্ধবিরতির আহ্বান করা।'আরও পড়ুন:
তথ্যচিত্র নির্মাতা পাটবর্ধন বলেন, 'নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে' এধরণের স্লোগানগুলি বোঝাবুঝি জন্ম দেয়। কেউ কেউ একটি রাষ্ট্র সমাধান এবং ইহুদিদের জাতিগত নির্মূলের আহ্বান জানানোর কথাও বলছেন। আমাদের উচিত এমন একটি দেশের জন্য আহ্বান করা, যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং অন্য সবাই শান্তি ও সম্প্রীতির সঙ্গে সমান অধিকার নিয়ে একসাথে বসবাস করবে।
'আরও পড়ুন:
তিনি আরও বলেন, "আমাদের প্রতিবাদ অহিংসার হওয়া উচিত। অহিংসাই একটি বিশ্ব সম্প্রদায় গড়ে তুলতে পারে। বিশ্বের অনেক জায়গায় ফিলিস্তিনি ও ইহুদিরা অবিলম্বে যুদ্ধবিরতি ও ন্যায়সঙ্গত শান্তির দাবিতে অন্যদের সঙ্গে মিছিল করছে। সমগ্র বিশ্ব একটি বৈশ্বিক অস্ত্র শিল্পের দাস হয়ে আছে। যারা প্রতিটি যুদ্ধ এবং প্রতিটি মৃত্যু থেকে মুনাফা অর্জন করেন। এই দাসত্ব থেকে আমাদের বিশ্বকে মুক্ত করতে হবে।"