উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আর কয়েক দিন পর ১  জুন জয়নগর লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হবে। আর তাই জোরকদমে ভোটের প্রচারে সব রাজনৈতিক দল গুলি। আর বৃহস্পতিবার জয়নগর লোকসভার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় ভোটের প্রচারে বেড়িয়ে আচমকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্ষীয়ান নেতা আবদুর রেজ্জাক মোল্লার বাড়িতে ঢুকে পড়েন জয়নগর লোকসভার বিজেপি প্রার্থী ডা: অশোক কান্ডারী।আবদুর রেজ্জাক মোল্লা বাম আমলের বহু দিন মন্ত্রী ছিলেন।

দাপুটে এই বাম নেতা বামেদের পালা বদলের বেশ কয়েক বছর পর তৃনমূল কংগ্রেসে চলে আসেন এবং রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরন দপ্তরের মন্ত্রীও হন।চাষার ব্যাটা নামে পরিচিত এই নেতা বর্তমানে বেশ অসুস্থ। তৃণমূল কংগ্রেসের তরফে তাঁর সাথে আর কোনো খবর রাখে না বলে এদিন আক্ষেপ করেন তিনি।তিনি বলেন আমার প্রয়োজন ফুরিয়ে গেছে বলে তৃণমূল আর খোঁজ খবর রাখে না।

তিনি এদিন এও বলেন এই বিধানসভার বিধায়ক সওকাত মোল্লাই এখন তৃনমূল কংগ্রেসের সব।তিনি তার ক্ষোভ উগড়ে বিজেপি প্রার্থী আশীর্বাদ করেন।

সাংবাদিকদের প্রশ্নের উওরে তিনি বলেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল তাঁর কাছে এসে আশীর্বাদ চাইলে তিনি দেবেন না।তিনি আশীর্বাদ একজনকে করে দিয়েছেন। তিনি চান এবার এখানে বিজেপি জয়ী হোক।এদিন বিজেপির প্রার্থী ডা: অশোক কান্ডারী প্রাক্তন মন্ত্রীর চিকিৎসা করেন এবং ওনার দ্রুত আরোগ্য কামনা করেন।