পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ জামিন পেলেন লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র পুত্র আশিস মিশ্র। কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনায় অভিযুক্ত। কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র। আজ উত্তরপ্রদেশ ভোটের প্রথম দফার নির্বাচন। আর এই দিনেই জামিন পেলেন আশিস মিশ্র।

আজ আশিস মিশ্রের আইনজীবী এই জামিন মঞ্জুর করান বলে জানা গিয়েছে। এলাহাবাদ হাইকোর্ট  এদিন এই জামিন মঞ্জুর করে। গত অক্টোবরে উত্তরপ্রদেশের লখিমপুর খিরি এলাকায় গাড়িয় চাকায় পিষে বিক্ষোভরত কৃষকদের মৃত্যু ঘিরে তপ্ত হয় লখিমপুর। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় মন্ত্রী পুত্রকে।

ঘটনার সূত্রপাত গত ৩ অক্টোবর।

সেদিন লখিমপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি ও উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য। সেই সময় এক কালো এসইউভি গাড়ি কৃষকদের ধাক্কা মারে। গাড়ির চাকায় পিষে মৃত্যু হয় ৪ জন কৃষকের। অভিযোগ ওঠে কালো ওই এসইউভি গাড়িতে ছিলেন মন্ত্রীপুত্র আশিস। ১ সাংবাদিক ও ৩ বিজেপি সমর্থকের মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে লখিমপুর।

এদিকে আজ উত্তরপ্রদেশ নির্বাচনের মন্ত্রী পুত্রের জামিন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে।