পুবের কলম ওয়েবডেস্কঃ জাতীয় স্তরে প্রশংসিত হল রাজ্য সরকারের আরও একটি প্রকল্প "বাংলার বাড়ী''। এই প্রকল্পের সুফল উল্লেখ করে এবার অকুন্ঠ প্রশংসায় ভরিয়ে দিল কেন্দ্র।
আরও পড়ুন:
নবান্ন সূত্রের খবর এই মর্মে নবান্নে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে নগরোন্নয়ন মন্ত্রক।এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক প্রকল্প জাতীয় স্তরে ব্যপক সাড়া ফেলেছিল।
এবার বাংলার মুকুটে এই প্রশংসা পত্র নিঃসন্দেহে বাড়তি মাত্রা দিল।আরও পড়ুন:
শহরাঞ্চলে বাংলার বাড়ি প্রকল্পটি সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষজনদের মাথার ওপর ছাদ গড়ে দেওয়ার জন্য শুরু করা হয়। অন্যদিকে গ্রামাঞ্চলে এই কাজ চলছে বাংলা আবাস যোজনা নামের প্রকল্পের অধীনে। যার দায়িত্ব পঞ্চায়েত দফতরের
আরও পড়ুন:
ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে দেড় লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, প্রতিটি বাড়ি তৈরির খরচ ৩ লক্ষ ৬৮ হাজার টাকা, এর মধ্যে ৬৭% টাকা দেয় রাজ্য সরকার। বাকিটা দিতে হয় বাড়ির মালিককে।