নয়াদিল্লি: দিল্লির সংখ্যালঘু কমিশনের দুই প্রাক্তন চেয়ারম্যান কামাল ফারুকী ও ড. জাফারুল ইসলাম খান দিল্লির দ্রুত অবনতিশীল সাম্প্রদায়িক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজিলকে একটি চিঠি লিখেছেন। ডিএমসির এই দুই প্রাক্তন চেয়ারম্যান তাদের যৌথ চিঠিতে বলেছেন যে, যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তবে সাম্প্রতিককালে ঘটা ঘৃণ্য ঘটনাগুলি এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঘটেছিল৷ যা আমাদের শহরকে ধ্বংস করে দিয়েছিল৷ ড. জাফারুল ইসলাম খান ও ফারুকী তাদের যৌথ চিঠিতে দিল্লির সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছেন৷ যেমন যন্তর -মন্তরে বিক্ষোভ, যেখানে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল৷ উগ্র সাম্প্রদায়িক মানুষজন মুসলিমবিরোধী স্লোগান দেয় বলেও অভিযোগ৷
এক স্বঘোষিত হিন্দুত্ববাদী রাস্তায় একজন মুসলমানের সঙ্গে দুর্ব্যবহার করে৷ যন্তরমন্তরে ইসলামের নবী ও মুসলমানদেরকে গালিগালাজ করা হয়৷ তবুও তাকে পুলিশ গ্রেফতার করেনি৷ কিছু স্থানীয় লোক দ্বারকায় একটি প্রস্তাবিত হজ হাউস ইস্যুতে সাম্প্রদায়িকতার পরিবেশ সৃষ্টি করে এভাবেই৷ এর আগে একই এলাকায় মসজিদে যাওয়ার পথে মুসল্লিদের উপর হামলা করে একদল উগ্রপন্থী৷ রোহিনীর সেক্টর ২৫ -এ দরগাগের মাদাদ আলী শাহকে অপমান করার চেষ্টা করে৷ দরগাহের কাছে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান করার মাধ্যমে উস্কানি দেওয়ার চেষ্টা হয়৷ এমনকি দরগাহের তত্ত্বাবধায়ক আকিল আহমদকে হুমকি দেয় যে আগামী দশ দিনের মধ্যে মাজারটি খালি করে দিতে হবে৷ এইসব ঘটনা উল্লেখ করে ডিএমসির প্রাক্তন চেয়ারম্যানরা লেফটেন্যান্ট গভর্নরের কাছে তাদের যৌথ চিঠিতে বলেন, এটা আমাদের আন্তরিক অনুরোধ--এই ধরনের ঘটনাকে নিয়ন্ত্রণ করা হোক কড়া হাতে৷ না হলে এমন পরিবেশ আমাদের ধর্মনিরপেক্ষ রাজনীতি ও শান্তিকে ক্ষতিগ্রস্ত করবে এবং বিশ্বের চোখে আমাদের লজ্জিত করে তুলবে৷
আরও খবর
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি কমবে,আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর