পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি বছরের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। এইবছরে আয়োজক দেশ হল কাতার।ফুটবল বিশ্বকাপের জন্য ২০ হাজার ভলান্টিয়ার নিয়োগ করবে ফিফা। আপনিও যদি ফুটবল প্রেমী হন আর বলতে পারেন অনর্গল ইংরিজি তাহলে আপনার জন্যও অপেক্ষা করছে কাতার বিশ্বকাপের ভলান্টিয়ার হওয়ার সুযোগ।
এর সঙ্গে যদি জানা থাকে আরবি তাহলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।এই ভলান্টিয়াররা কাজ করবেন বিশ্বকাপের ৪৫টি গুরুত্বপূর্ণ জায়গায়। যেগুলো অফিসিয়াল এবং নন অফিসিয়াল। যেমন স্টেডিয়াম, ট্রেনিং সাইট, বিমানবন্দর, ফান জোন, হোটেল এবং গণ যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে।আরও পড়ুন:

উপভোগ্য এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করার জন্যই মূলত ভলান্টিয়ারদের প্রয়োজন হয় বেশি। বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন ইভেন্টের বাস্তবায়নে অসাধারণ সহযোগিতা করে থাকেন এই ভলান্টিয়ারের দল আবেদনকারীদের মধ্য থেকে ফিফা এবং কাতার বিশ্বকাপ আয়োজকদের নিয়মানুসারে নির্বাচন করা ভলান্টিয়ারদের। নির্বাচিতদেরকে অ্যাডিডাসের ইউনিফর্ম দেয়া হবে। ডিউটি চলাকালীন তাদেরকে খাবার দেয়া হবে এবং যাতায়াতে ফ্রি প্রবেশের কার্ড দেয়া হবে।
আরও পড়ুন:
ইছুকরা আবেদন করতে পারেন নিচের লিঙ্কে
The FIFA World Cup Qatar 2022™ applications are now open! Log in to apply.
আরও পড়ুন:
If you are experiencing any technical issues, please contact: volunteer@fifa.org
আরও পড়ুন:
You can also find our Volunteer FAQ here
আরও পড়ুন: