পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া SIR ঘিরে বাড়ছে চাপ, উদ্বেগ ও রাজনীতি। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে SIR আপাতত স্থগিত রাখার আবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে ও যথাযথ প্রশিক্ষণ ছাড়া BLO-দের উপর অসম্ভব কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক।
আরও পড়ুন:
আরও পড়ুন:
চিঠিতে মমতা লেখেন— উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া BLO-দের উপর অবাস্তব কাজের চাপ দেওয়া হয়েছে। এত কম সময়ের মধ্যে এত বড় কাজ করা অসম্ভব। SIR-এর জন্য পর্যাপ্ত সময় ও সঠিক পদ্ধতি অবলম্বনের আবেদনও জানান তিনি।
আরও পড়ুন:
মঙ্গলবার জলপাইগুড়ির মাল এলাকায় এক BLO-র আত্মঘাতী হওয়ার ঘটনাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, SIR শুরু হওয়ার পর থেকেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এ সবই হঠকারী সিদ্ধান্তের ফল।
আরও পড়ুন:
গত ১০ নভেম্বর মমতা অভিযোগ করেছিলেন, SIR-এর নামে দেশে ‘সুপারএমার্জেন্সি’ চালু করা হয়েছে। তাঁর দাবি, নোটবন্দির মতো ভাবনা চাপিয়ে দিয়ে মানুষের অধিকারকে তালাবন্দি করা হচ্ছে। তাঁর বক্তব্য, “আমি এখনও মনে করি, SIR স্থগিত হওয়া উচিত।”