পুবের কলম ওয়েব ডেস্ক: ক’দিন আগে কলকাতার মোমিনপুর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ছোট ঝামেলা হয়। বর্তমানে অবশ্য এলাকা শান্ত রয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তারপর কলকাতা উচ্চ আদালত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করতে বলেছিল।
তা গঠন করা হয়। তারপর শনিবার ঘটনাস্থলে যান ১৩ সদস্যদের সিটের টিম। সেই টিমে ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মুরলীধর শর্মা ও অন্যানরা।আরও পড়ুন:
এ প্রসঙ্গে মুরলীধর শর্মা বলেন, আজ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৫৬ জন। প্রচুর সিসিটিভির ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, সিটের সদস্যরা একবালপুর থানা এলাকায় যেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই এলাকাগুলি পরিদর্শন করেন।আরও পড়ুন:
স্থানীয়দের সঙ্গে কথাও বলেন সিট-এর সদস্যরা।
বহিরাগতরা ওই সংঘর্ষের ঘটনার সময় এলাকায় ছিল কি না, তা খুঁজে দেখার চেষ্টা করছেন। পুলিশ সূত্রে খবর, মোমিনপুরের ঘটনার পুনর্নির্মাণের ভাবনা করছে পুলিশ।আরও পড়ুন:
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে সিট গঠিত হয়েছে। নেতৃত্বে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় পুলিশ কী ব্যবস্থা নিয়েছে বা দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার রিপোর্ট আদালতে জমা দেবে সিট। পুলিশি টহল রয়েছে। এলাকা শান্ত রয়েছে বলেও জানাচ্ছে পুলিশ।