পুবের কলম, ওয়েবডেস্ক: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
জাপানের প্রধানমন্ত্রীর গদিতে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলে ছিলেন শিনজো আবে। চলতি বছরের গত ১০ জুলাই জাপানে হাইস কাউন্সিলের নির্বাচন ছিল।
৮ জুলাই রাস্তায় উন্মুক্ত জায়গায় নির্বাচনী বক্তৃতা দিচ্ছিলেন শিনজো আবে। সেই সময় তাকে লক্ষ্য করে বুলেট ছুটে আসে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন আবেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় আবের। ঘটনায় বন্দুকধারীকে গ্রেফতার করা হয়। পুলিশকে অভিযুক্ত জানায়, ব্যক্তিগত ভাবে সে শিনজো আবেকে পছন্দ করত না, তাই এই খুন করেছে।আরও পড়ুন:
মোদির সঙ্গে শিনজো আবের সম্পর্ক ছিল খুব মধুর।
আবের মৃত্যুর পরে একটি ট্যুইট করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, আমি আজ আমার 'প্রিয় বন্ধু'কে হারিয়ে ফেললাম। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বকে একটি ভালো জায়গা তৈরি করতে তার জীবন উৎসর্গ করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা একটি ট্যুইট করে জানিয়েছেন, শিনজো আবের অন্ত্যোষ্টিক্রিয়াটি অনুষ্ঠিত হবে জাপানের বুদোকানের আকাসাকা প্রাসাদে।আরও পড়ুন:
সেইখানেই প্রিয় বন্ধু শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী মোদি। ভারতের পররাষ্ট্র সচিব কোয়াত্রা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির জাপান সফর প্রিয় বন্ধু আবের স্মৃতির প্রতি শ্রদ্ধা। উল্লেখ্য, ২০১৮ সালে মোদির জাপানে একটি সরকারি সফরকালে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী আবে মোদিকে তাঁর পারিবারিক বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি চলতি বছরের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী আবের সঙ্গে দেখা করেছিলেন যখন তিনি ব্যক্তিগত কোয়াড সামিটে যোগ দিতে জাপানে গিয়েছিলেন।