পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৫৫ লাখেরও বেশি ভোটারের নাম। এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। রবিবার পর্যন্ত তথ্য অনুযায়ী, রাজ্যের ৯০ শতাংশেরও বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে। কমিশনের তথ্য বলছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭৭৩।
এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৯০ হাজার ৫৬৫। এছাড়া স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৪৯ হাজার ৬৪৭, নিখোঁজ ভোটার ১০ লক্ষ ৬৯ হাজার ১২৬, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৩৩০, এবং অন্যান্য ক্ষেত্রে আনকালেক্টবল ফর্মের সংখ্যা ৪৭ হাজার ১০৫।আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর ছিল এসআইআর-এর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। পরবর্তীতে সেই সময়সীমা বাড়িয়ে করা হয় ১১ ডিসেম্বর। এই তারিখের পর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগেই মৃত, অনুপস্থিত এবং ডুপ্লিকেট ভোটারদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।