পুবের কলম প্রতিবেদকঃ অবিরাম বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে রাজ্যে ক্ষতির মুখে পেঁয়াজ চাষ। সেপ্টেম্বর মাসের শেষ দিন গোটা দক্ষিণবঙ্গজুড়ে ব্যাপক বৃষ্টিপাত এবং যথেচ্ছভাবে ডিভিসির জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের খরিফ মরশুমের পেঁয়াজ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁকুড়ার জেলায় জেলায় এ বছর দুই হাজার একর জমিতে খরিফ মরশুমে পেঁয়াজ চাষ করা হয়েছিল। মূলত শীতের সময় তৈরি হওয়া পেঁয়াজের সংকটকে কেন্দ্র করে দাম বৃদ্ধি ঠেকাতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়।
অথচ প্রবল বৃষ্টিপাতের সঙ্গে ডিভিসি জল ছাড়ার কারণে দু'কূল ছাপিয়ে কৃষি জমি ও চাষের ব্যাপক ক্ষতি করেছে দামোদর নদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে এই প্লাবনকে 'ম্যানমেড বন্যা' বলে তোপ দেগেছেন। বাঁকুড়ার ক্ষেত্রে এটি একেবারেই যথার্থ বলে মনে করেন জেলা সহকারি সভাধিপতি শুভাশিস বটব্যাল। মেজিয়া, বড়জোড়া, সোনামুখী, ইন্দাস, পাত্রসায়র, শালতোড়া প্রভৃতি জায়গা যেগুলি নদীমাতৃক-সেই সমস্ত জায়গায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে। শুধু পেঁয়াজ চাষের নয়, ক্ষতি হয়েছে ধান চাষ এবং সবজি চাষেরও। ইতিমধ্যেই খোলা বাজারে পেঁয়াজের দাম চড়তে শুরু করেছে। আগামী তিন থেকে চার মাস এই দাম চড়ার দিকে থাকবে বলে মনে করা হচ্ছে। খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যানপালন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত জানিয়েছেন, বাঁকুড়া এবং হুগলি জেলার পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। আরও বেশ কিছুদিন যদি জমিতে জল জমে থাকে তাহলে চাষের ব্যাপক ক্ষতি হবে।
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৪ অক্টোবর ২০২১, ১২:৪০
আরও খবর
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নরেন্দ্র মোদির 'গ্যারান্টি'
‘গ্রামবাসী’ কারা? ৪৫ দিনে গ্যাস বুকিং শর্তে রাজ্যজুড়ে চরম ধন্দ
বিচারাধীন ভোটারদের অতিরিক্ত তালিকা কি সোমবার? ট্রাইব্যুনাল গঠনে তৎপর উচ্চ আদালত
মরণফাঁদ: উদ্বোধনের ৫ মাসেই ধস জাতীয় সড়কে: প্রতিবাদ তৃণমূলের
চাপড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সমন্বয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান
চাপড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সমন্বয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান
যুদ্ধের জের: রান্নার গ্যাসের সঙ্কটে বিপাকে রাজ্য, বন্ধ মৎস্যজীবীদের ট্রলার ও মা ক্যান্টিন
যুদ্ধের জের: রান্নার গ্যাসের সঙ্কটে বিপাকে রাজ্য, বন্ধ মৎস্যজীবীদের ট্রলার ও মা ক্যান্টিন
প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্স: ধূপগুড়ি ও বানারহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্স: ধূপগুড়ি ও বানারহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি
মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? যুবসাথী নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার
মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? যুবসাথী নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর