পুবের কলম ওয়েবডেস্ক: চরম খাদ্য সংকটের মধ্যেই এ বার বিদ্যুৎ বিভ্রাট পাকিস্তানে। সোমবার ভোরে জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণে দেশজুড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ। প্রাথমিক তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রক জানিয়েছে, সকাল ৭টা ৩৪ মিনিটে ন্যাশনাল গ্রিড ফ্রিকোয়েন্সি হারানোয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে সিস্টেমটিকে পুনরুজ্জীবিত করতে কাজ চলছে। বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগীর বলেছেন, ‘সকালে সিস্টেমটি চালুর সময় দেশের দক্ষিণাঞ্চলে জামশোরো এবং দাদু শহরের মধ্যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গেছে।
ভোল্টেজের ওঠানামা ছিল এবং সিস্টেমগুলো একে একে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি কোনও বড় সংকট নয়।’ কিছু গ্রিড ইতিমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানান খুররম দস্তগীর। কোয়েটা-সহ বালোচিস্তানের ২২টি জেলায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে। সেই সঙ্গে লাহোর, করাচির বিভিন্ন এলাকাও বিদ্যুৎহীন। ইসলামাবাদে ১১৭টি গ্রিড স্টেশনে বিদ্যুৎ পরিষেবা নেই। বিভ্রাট ঘটেছে পেশোয়ারেও। এর আগেও পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল। ২০২১ সালে যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণ পাকিস্তানের সিন্ধ প্রদেশে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছিল। উল্লেখ্য, জাতীয় গ্রিড হচ্ছে সারা দেশে বিদ্যুতের একটি সঞ্চালন ব্যবস্থা। আর খাদ্যসংকটের আবহে সোমবার বিদ্যুৎ বিভ্রাটের জেরে আরও এক বিপর্যয়ের মুখোমুখি পাকিস্তান।বিদ্যুৎ বিভ্রাটের জেরে অন্ধকারে ডুবল পাকিস্তান
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৩, ১৩:৩৫
আরও খবর
এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী
ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩
পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা
নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা
পাকিস্তানের আতঙ্ক ধরিয়েছিল বিক্রান্ত: দীপাবলি উদযাপনে হুঙ্কার মোদির
পাকিস্তানের আতঙ্ক ধরিয়েছিল বিক্রান্ত: দীপাবলি উদযাপনে হুঙ্কার মোদির
পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে: পাক আস্ফালনকে সর্তক করল রাজনাথ
পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে: পাক আস্ফালনকে সর্তক করল রাজনাথ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর