পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করে দীর্ঘদিন জেলবন্দি করে রাখা হয়েছে। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বোনদের আটক করেছে পুলিশ বলে খবর। মঙ্গলবার তাদের হেফাজতে নিয়েছে রাওয়ালপিন্ডি পুলিশ। এই ঘটনার পর আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোখ দেখায় তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা।
প্রায় ১০ ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভ করে।আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, ইমরান খানের তিন বোন হলেন- আলেমা, ডা. উজমা এবং নওরীন। তাদের চকরিতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে পিটিআই বলেছে, ইমরান খানের বোনেরা যখন আদিয়ালা কারাগারের বাইরে শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, তখন পুলিশ তাদের সহিংসভাবে আটক করে।