পুবের কলম, গুয়াহাটি: বিজেপি শাসিত অসমে বন্ধ হতে চলেছে বহুবিবাহ প্রথা। ইতিমধ্যে বহুবিবাহ নিষিদ্ধ করতে বিধানসভায় বিল পেশ করেছে হিমন্ত সরকার। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫ পেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিধানসভা স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতি দিলে বিলটি উপস্থাপন করেন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এর আগেই বহুবিবাহ নিষিদ্ধের পথে হাঁটতে পারেন হিমন্ত সরকার বলে আভাস মিলেছিল। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাজ্যে বহুবিবাহের জন্য ন্যূনতম সাত বছরের কারাদণ্ড হবে। অপরাধীদের কোনও ধর্ম দেখা হবে না।
জাতি, ধর্ম নির্বিশেষে কারাদণ্ড দেওয়া হবে। জানা গিয়েছে, এদিন বিধানসভায় বিল পেশের সময় মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে সাফ বলেন, "যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বৈধভাবে তালাক না দিয়ে অন্য নারীকে বিয়ে করেন, তাহলে সাত বছর বা তার বেশি কারাদণ্ডের বিধান থাকবে। এক্ষেত্রে ধর্মীয় ন্যায্যতা কাজ করবে না।" প্রসঙ্গত, বহুবিবাহ নিষিদ্ধ নিয়ে এর আগেই হিমন্ত হুঁশিয়ারি দিয়েছিলেন, ধর্মীয় আইনে বহুবিবাহের অনুমতি দিলেও অসমের বিজেপি সরকার এই প্রথা নিষিদ্ধ করবে। এই মর্মে বিধানসভায় বিল পেশ করা হবে। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য ছিল, "বিজেপি সরকার বহুবিবাহ হতে দেবে না। আমরা যে কোনও মূল্যে এই রাজ্যের মহিলাদের মর্যাদা রক্ষা করব।" অবশেষে মঙ্গলবার বিধানসভা বহুবিবাহ নিষিদ্ধ বিল পেশ করল ডাবল ইঞ্জিন সরকার।আরও পড়ুন:
অন্যদিকে বিদেশের মাটিতে রহস্যমৃত্যু মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এদিন গায়কের মৃত্যু নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’। জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় এ দিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিরোধীরা। তা নিয়ে আলোচনার সময়েই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই ঘটনা কোনও ‘অনিচ্ছাকৃত খুনও নয়’, ‘অপরাধমূলক ষড়যন্ত্রও নয়’, তবে এটা ‘পরিষ্কার খুন’।