পুবের কলম ওয়েব ডেস্কঃ সরকারি কর্মচারি এবং অফিসারদের দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ করল অসম সরকার। প্রথম পত্নী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করলে বরখাস্ত করা হবে সরকারি কর্মচারিও আধিকারিকদের। দুর্গাপুজো মিটতেই এমন কঠোর নির্দেশিকা জারি করল হিমন্ত বিশ্বশর্মার সরকার।
আরও পড়ুন:
অসম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব নীরজ ভার্মা বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে বলেছেন, এখন থেকে কোনও সরকারি আধিকারিক কিংবা কর্মচারি, যাঁর একজন স্ত্রী বর্তমান, তিনি সরকারের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারবেন না।
বিজ্ঞপ্তিটি কেবল পুরুষদের জন্য নয়, মহিলা কর্মচারি, আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। এতে স্পষ্ট বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া কোনও মহিলা সরকারি আধিকারিক বা কর্মচারি বা এমন কোনও ব্যক্তিকে দ্বিতীয়বার বিবাহ করতে পারবেন না, যে ব্যক্তির স্ত্রী রয়েছেন।আরও পড়ুন:
পুরুষ ও মহিলা কর্মী-আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে, যদি কেউ দ্বিতীয় বিবাহ করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য হবে কড়া আইন। অর্থাৎ এই বিধি-লঙ্ঘনকারীদের মোটা অঙ্কের জরিমানা দেওয়ার পাশাপশি বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হবে। অসম সরকারের আইন অনুসারে যে ব্যক্তি সরকারি কর্মচারি বিধি লঙঘন করবেন, তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর সহ বড় দণ্ডারোপ হবে।
আরও পড়ুন: