পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্ব নবী দিবসে দেশের সমস্ত নাগরিক সহ মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা জানিয়েছেন নানান রাষ্ট্র নেতারাও।
আরও পড়ুন:
বিশ্ব মানবতার মুক্তির দিশারী হিসেবে পরিচিত হজরত মুহাম্মদ সাঃ এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস আজ অর্থাৎ আরবী মাসের ১২ রবিউল আউয়াল। এই দিনটি ঈদ-এ মিলাদুন-নবী অথবা নবী দিবস, হিসেবে পরিচিত।
যিনি বিশ্ব নবী হিসেবে বিরাজমান। বিশ্বে শান্তি, মৈত্রী ও ভ্রাতৃত্ব প্রচার করে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য বার্তা দিয়ে গেছেন।আরও পড়ুন:
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন নবী দিবস উপলক্ষে একটি বিবৃতি জারি করে বলেছেন, ‘এই বিশেষ দিনে আমি দেশের সকল নাগরিক সহ মুসলিম ভাই ও বোনেদের নবী দিবসের শুভেচ্ছা জানাই। আসুন আমরা নবীর জীবন ও আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করি এবং সমাজের সমৃদ্ধি এবং দেশে শান্তি ও সম্প্রীতির উন্নয়নে কাজ করি।
’আরও পড়ুন:
নবী সা: বাণী আমাদের প্রত্যেককে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এদিন তিনি আরও বলেন, আমরা যেন হজরত মুহাম্মদের জীবন থেকে অনুপ্রেরণা পেতে পারি এবং পারস্পরিক সম্প্রীতিতে বসবাস করে আমাদের দেশের অগ্রগতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিতে পারি।
আরও পড়ুন:
ইসলাম ধর্মে নবী দিবস একটি বিশেষ উৎসব। এই দিনটি হজরত মহম্মদ সা: জন্ম দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি বিশ্ব নবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে গোটা দেশে। নবী দিবসকে অনেকেই বলে থাকেন ‘ফতেহা দোয়াজ দহম’ আবার এই দিনটি ঈদ ই-মিলাদ-উন নবী হিসেবেও পালিত হয়।
আরও পড়ুন: