পুবের কলম ওয়েবডেস্কঃ আক্ষরিক অর্থেই এবার হেঁশেলে হাত পুড়বে ছাপোষা গৃহস্থের। রান্নার গ্যাসের দাম পেরিয়ে গেল ৯০০ টাকা।
বুধবার থেকে কলকাতায় ১৪.০২ ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৯১১ টাকা। সিলিন্ডার পিছু বাড়ল এক ধাক্কায় ২৫ টাকা।
আগস্টের পর ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। ১৭ আগস্ট ২৫ টাকা বেড়েছিল ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম। দু'সপ্তাহের মধ্যে ফের বাড়ল দাম। প্রায় ৫০ টাকা বাড়ল আগস্ট মাসের পর থেকে এখনও পর্যন্ত।