পুবের কলম, ওয়েবডেস্ক: অবৈধ গাড়ির রমরমায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বৈধ বাস মালিকদের। এরই প্রতিবাদে সোমবার সুন্দরবন পুলিশ জেলায় ১৩টি রুটে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিক সংগঠন। সুন্দরবন জেলাজুড়ে এই একদিনের বাস ধর্মঘটে ব্যাপক সাড়া পড়লো।সপ্তাহের প্রথম কাজের দিন পথে বেরিয়ে হয়রানির শিকার হতে হয় সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন এলাকায় যাতায়াতকারী বাস যাত্রীদের। এদিন সকাল থেকেই ১৩টি রুটে বাস বন্ধ ছিল। রুট পারমিটহীন অবৈধ বিভিন্ন গাড়ি অবাধে রাস্তায় চলাচল করায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না বাস মালিকরা।
সুন্দরবন জেলা বাস অ্যাসোসিয়েশনের জয়েন্ট কমিটির সভাপতি রইচ মোল্লা এদিন বলেন, বিভিন্ন রুটে অবাধে প্রচুর পরিমাণে অবৈধ গাড়ি চলাচল করছে। এ সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের। প্রতিদিনই বাড়ছে অবৈধ গাড়ির সংখ্যা। বিভিন্ন রুটে অবৈধভাবে চলাচল করছে প্রচুর সংখ্যায় অটো, টোটো, ট্রেকার, জিও গাড়ি ও ম্যাজিক গাড়ি। ফলে ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন রুটে চলাচলকারী বৈধ বাসের মালিকদের।যাত্রীসংখ্যা কম হওয়ায় রোড ট্যাক্স, বিমা এবং ফাইনান্সের টাকা পরিশোধ করতে পারছেন না তাঁরা। সংসার খরচ চালাতেও অসুবিধার মুখে পড়তে হচ্ছে। সুন্দরবন জেলা পুলিশ ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে বারবার বলেও কোনও সুরাহা না মেলায় এদিন সুন্দরবন পুলিশ জেলাজুড়ে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ধর্মঘটী বাস মালিকদের সঙ্গে এদিন বৈঠক করে। সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। তারপরই সংগঠনের তরফে জানানো হয়, ধর্মঘট তুলে নেওয়া হবে। আগামিকাল মঙ্গলবার থেকে ওই ১৩টি রুটেই পুনরায় বাস চলাচল করবে। সংগঠনের তরফে প্রশাসনকে একমাস সময় দেওয়া হয়েছে। সমস্যার সমাধান না হলে লাগাতার বাস ধর্মঘটের পথে হাঁটবে জয়েন্ট কমিটি।এদিন সুন্দরবন পুলিশ জেলা থেকে যাতায়াতকারী এম-১০, ফলতা সেক্টর, ২৪৬, এসডি-১৯, নামখানা, কাকদ্বীপ, বকখালি, এসডি-৫০-সহ ১৩টি রুটে চলাচলকারী সমস্ত বাস বন্ধ ছিল। কোনও বাসই রাস্তায় না নামায় দিনভর নাকাল হতে হয়েছে যাত্রীদের। স্কুল-কলেজ, অফিস-কাছারিতে যাতায়াত করা অসংখ্য যাত্রীকে দুর্ভোগের শিকার হতে হয়। অনেক বেশি ভাড়া গুণে ব্রেক-জার্নি করে তবেই গন্তব্যে পৌঁছতে হয়। অনেকেই আবার নির্দিষ্ট সময়ে অফিস ও আদালতে পৌঁছতে না পারায় মাশুল গুনেছেন।একমাসের মধ্যে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করবে বাস সংগঠন।
চামেলি দাস
প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৩:৫১
আরও খবর
পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটের দিন ঘোষণা আজ, বিকেলে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের
গ্যাস সঙ্কটের সুযোগে বুকিংয়ের নামে প্রতারণা, সতর্কবার্তা পুলিশের
‘বিচারাধীন’ তালিকা থেকে মুক্তি পেতে পারেন ৩৬ লক্ষ, আগামী সপ্তাহেই তালিকা প্রকাশ হতে পারে
গুজরাতের ২০টি জেলায় দুই লক্ষেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, রাজ্য সরকার বিধানসভায় জানিয়েছে
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নরেন্দ্র মোদির 'গ্যারান্টি'
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নরেন্দ্র মোদির 'গ্যারান্টি'
ভুয়ো ভিডিও ছড়ানোয় আমিরাতে ভারতীয়সহ ১০ জন গ্রেপ্তার
ভুয়ো ভিডিও ছড়ানোয় আমিরাতে ভারতীয়সহ ১০ জন গ্রেপ্তার
যুদ্ধবিরতির জন্য 'হাতেপায়ে ধরছে' যুক্তরাষ্ট্র: ট্রাম্পের দম্ভ চূর্ণ তোপ আরাগচির
যুদ্ধবিরতির জন্য 'হাতেপায়ে ধরছে' যুক্তরাষ্ট্র: ট্রাম্পের দম্ভ চূর্ণ তোপ আরাগচির
রান্নার গ্যাসের সংকট নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিরোধীরা: কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী
রান্নার গ্যাসের সংকট নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিরোধীরা: কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী
ব্রিগেডে মোদির সভার আগেই অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
ব্রিগেডে মোদির সভার আগেই অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা: বলছে রিপোর্ট
ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা: বলছে রিপোর্ট
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর