পুবের কলম প্রতিবেদকঃ দ্বাদশ শ্রেণির রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের পাঠ্য বইয়ের প্রচ্ছদে ছাপা হয়েছিল অপ্রাসঙ্গিক ছবি। সেইসঙ্গে বইয়ে সন্ত্রাসবাদের সঙ্গে ইসলাম এবং মুসলমানদের সংযুক্ত করা হয়েছে। স্কুল পড়ুয়াদের পাঠ্য বইয়ে এমন বিদ্বেষমূলক বিষয় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে প্রকাশন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল।ছাত্র সংগঠন এসআইও-র পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি রায় ও মার্টিন প্রকাশন সংস্থা থেকে প্রকাশিত দ্বাদশ শ্রেণির রাষ্ট্র বিজ্ঞান বইয়ের প্রচ্ছদে অপ্রাসঙ্গিক ছবি প্রকাশ হয়েছে।
আরও পড়ুন:
ওই ছবিতে ইসলাম ধর্মাবলম্বীদের ব পোশাক ও সংস্কৃতির সঙ্গে অস্ত্রসহ প্রদত্ত ছবি থাকায় স্কুল পড়ুয়াদের মনে ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে।
রায় ও মার্টিনের মতো একটি সুপরিচিত ও উন্নতমানের প্রকাশনী যেন অবিবেচনামূলক ওই প্রচ্ছদ সরিয়ে ফেলে এবং প্রকাশিত সকল বই ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে প্রকাশন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বুধবার দেখা করেন এসআইও পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সাধারণ সম্পাদক আবদুল ওয়াকিল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রকাশন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষ করে ছাত্র সংগঠন এসআইও-র প্রতিনিধিরা বলেন, ইসলাম শান্তির ধর্ম।আরও পড়ুন:
বিশ্বের প্রাচীনতম এই ধর্মের অনুসারীরা বহুদিন ধরে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই ইসলাম ধর্মাবলম্বীদের পোশাক ও সংস্কৃতির সঙ্গে অস্ত্রসহ ছবি দেওয়ার মাধ্যমে ইসলাম ধর্মকে নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরূপ ধারণার সৃষ্টি হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বিপদজনক ভূমিকা রাখবে।
বৈঠকে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞানের বই এ ইসলাম ধর্মকে কটাক্ষ করে দেওয়া প্রচ্ছদ ও লেখাগুলো বাতিল করার বিষয়েও আলোচনা হয়।আরও পড়ুন:
আলোচনা শেষে রায় ও মার্টিন প্রকাশন সংস্থার পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দিয়ে বলা হয়, নতুন সংস্করণ বই এর প্রচ্ছদ পরিবর্তন করা হবে। এছাড়াও ওই বইয়ে থাকা সন্ত্রাসবাদ ও ধর্মীয় মৌলবাদ বিষয়ক লেখা পরিবর্তন করা হবে। এছাড়াও বিক্রিত বই ফেরত নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি প্রকাশন সংস্থার পক্ষ থেকে ভুল স্বীকার করা হবে বলেও জানানো হয়। এদিন এসআইও-র প্রতিনিধি দলে রাজ্য সাধারণ সম্পাদক আবদুল ওয়াকিল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিভাগীয় সম্পাদক আসিফ ইকবাল, রাসেল কায়সার প্রমুখ। এসআইও-র তরফে জানানো হয়, সত্বর ব্যবস্থা না নিলে আমরা আইনের পথ অনুসরণ করতে বাধ্য হবো।
আরও পড়ুন: