আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বিশেষ সম্মানে ভূষিত হলেন টাটা গোষ্টীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অনুসারী সংগঠণ সেবা ভারতী জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের জন্য সেবারত্ন পুরষ্কার প্রদান করল এই বিশিষ্ট শিল্পপতি।
আরও পড়ুন:
যদিও ৮৪ বছর বয়সী রতন টাটা পুরষ্কার নিতে সশরীরে হাজির হননি। নিছক শিল্পপতি নন, সমাজসেবার ক্ষেত্রেও নীরবে নিজের অবদান রেখে গিয়েছেন তিনি।সেবা ভারতী’র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিঃস্বার্থ সমাজসেবা ও সমাজ কল্যাণে অনুনকরনীয় অবদানের জন্যই এই সম্মান প্রদান করা হয়েছে।
’’আরও পড়ুন:
এই মানবদরদী মানুষটির মানবিক রূপ বহুবার প্রকাশ্যে এসেছে। ২০২০ সালে করোনা অতিমারীর মোকাবিলায় ৫০০ কোটি অনুদান দেয় টাটা ট্রাস্ট। পরে আবারও দেওয়া হয় ১০০০ কোটি টাকা। অতিমারীর মোকাবিলায় রতন টাটা সর্বমোট দেন দেড়হাজার কোটি টাকা। এই প্রখ্যাত শিল্পপতির এই মানবিক সত্তাকে এবার সন্মানিত করলো সেবা ভারতী।
আরও পড়ুন:
তবে রতন টাটার ঘনিষ্টরা বলেন একেবারেই প্রচারবিমুখ এই ধনকুবের। কোনদিনই চাননা লাইমইটে আসতে, শুধু নিজের কাজটা নীরবে করে যাওয়াই তাঁর লক্ষ্য।
আরও পড়ুন:
সংঘ পরিবারের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা বরাবরই।এর আগেও আরএসএসের অনেক অনুষ্ঠানেই তাঁকে দেখা গিয়েছে। খুব সম্প্রতি পিএম কেয়ারস ফান্ডের অন্যতম ট্রাস্টি হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়।
স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শিল্পপতি রতন টাটার এই মানসিকতার ভূয়সী প্রশংসা করেন ।রতন টাটা ছাড়াও, চালসানি বাবু রাজেন্দ্র প্রসাদকেও এই সম্মান দেওয়া হয়।আরও পড়ুন:
১৯৩৭ সালে মুম্বইতে জন্মগ্রহণ করেন রতন টাটা।এই আইকনিক কর্পোরেট ব্যক্তিত্ব ১৯৯১ থেকে ২৮ ডিসেম্বর, ২০১২-এ অবসর গ্রহণ করা পর্যন্ত টাটা গোষ্ঠীর চেয়ারম্যান ছিলেন তিনি। , পদ্মবিভূষণ (২০০৮) এবং পদ্মভূষণ (২০০০) সন্মানিত হন রতন টাটা।