আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক: ছিলনা মতাদর্শগত মিল,বরং তার থেকে বেশি ছিল বিরোধিতা। তবে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মদিবসে তাঁকেই শ্রদ্ধা জানাল আরএসএস।শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সঙঘ প্রধান মোহন ভাগবত। “ নেতাজি লহ প্রণাম” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুভাষের , চিন্তা , চেতনার সঙ্গে সংঘ কিভাবে একাত্ম হয়েছে তা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন:
এইদিন আরএসএস প্রধান বলেন সুভাষের লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করা।
দেশের বৈভব কে দুনিয়া জুড়ে ছড়িয়ে দেওয়া। মনে রাখতে হবে “ নেতাজির জন্য কেউ কিছু করেননি, সবার মধ্যে থেকেই নে্তৃত্ব দিতেন সুভাষ। আরএসএস প্রধানের দাবি নেতাজির জন্য কেউ কিছু করেনি , কিন্তু দেশের জন্য নিজেকে উজাড় করে দেন সুভাষ।’’আরও পড়ুন:
৬ দিনের রাজ্যসফরে এসেছিলেন মোহন ভাগবত। ছিল একাধিক কর্মসূচী।
সোমবার সকাল আটটা থেকেই সাদা জামা ও খাকি প্যান্ট পরে আরএসএস কর্মীরা কুচকাওয়াজ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে নানা শারীরিক কসরৎ লাঠি খেলা, যোগাসন প্রদর্শন করেন তাঁরা।আরও পড়ুন:
সকাল ১০টা নাগাদ নিজের বক্তব্য শুরু করেন ভাগবত। আরএসএস প্রধান বলেন পথ আলাদা হতেই পারে কিন্তু গন্তব্য হোক এক। ব্যক্তি নয় সমষ্টিই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে।
আরও পড়ুন: