পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র মাস দুয়েক আগে জুলাই মাসে প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার।এবার হাসপাতালে ভর্তি করা হল সদ্য প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুকে।
আরও পড়ুন:
হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই দিলীপ কুমার পত্নী।অবস্থার অবনতি হওয়ায় এই বর্ষীয়ান অভিনেত্রীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন:
সায়রাবানু নিজেও বলিউডের একজন শক্তিশালী অভিনেত্রী।
গত ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। অবসান হয় ৫৪ বছরের দাম্পত্যের। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েন সায়রাবানু। পরিবার সূত্রে খবর কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিলনা তাঁর।মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি আছেন তিনি। বুধবার সকালে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে দেওয়া হয়।