পুবের কলম ওয়েবডেস্কঃ বছর দুয়েক আগে হুগলী জেলার পোলবার মর্মান্তিক বাস দুর্ঘটনার স্মৃতি ফেরাল মালদহের দুর্ঘটনা। ৭১ জন পড়ুয়া নিয়ে রাস্তার ধারে উল্টে গেল স্কুল বাস। ইংরেজবাজার থানা এলাকার লক্ষীপুরের কাছে মালদহ- মানিকচক রাজ্যসড়কে উল্টে যায় বাসটি।
আরও পড়ুন:
বাসটিতে মোট ৭১ জন পড়ুয়া ছিল।
এদের মধ্যে ১৫ জন আহত, আটজন গুরুতর জখম। কয়েকজন পড়ুয়ার মাথাতেও চোট লেগেছে বলে জানা যাচ্ছে। আহত পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কার্যে হাত লাগান।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বাসটি একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের । তবে বাসটির গতি যথেষ্ট কমই ছিল। তারপরেও কি করে এই দুর্ঘটনা ঘটে গেল তা বোঝা যাচ্ছেনা। ইতিমধ্যেই হাসপাতালে ভিড় করছেন আতঙ্কিত অভিভাবকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ জেলা পুলিশ।
আরও পড়ুন: