আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিজেপি বিধায়কের ছেলে সহ সাত ডাক্তারি পড়ুয়ার। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। মহারাষ্ট্র পুলিশ সূত্রের খবর গাড়িটি ওয়ার্ধা থেকে দেউলি অভিমুখে যাচ্ছিল।
আরও পড়ুন:
সেই সময় সেলুসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিচে পড়ে যায়।
নিহতরা সকলেই সাওয়াঙ্গি মেডিক্যাল কলেজের ছাত্র।আরও পড়ুন:
নিহতদের মধ্যে আছেন মহারাষ্ট্রের তিরোরার বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের পুত্র আবিষ্কার রাহাংদালে। আবিষ্কার এবং তাঁর সহপাঠী পবন শক্তি প্রথম বর্ষের ছাত্র। বাকিরা ফাইনাল ইয়ারের পড়ুয়া।
নিহতদের শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন নীরজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও শুভম জয়সওয়াল।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মৃত পড়ুয়াদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করে ছেন। এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। সাওয়াঙ্গি মেডিকেল কলেজের পড়ুয়া ও শিক্ষকরাও শোক স্তব্ধ
আরও পড়ুন: