পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে চলছে কড়া বিধিনিষেধ।গণ পরিবহন বা মেট্রো পরিষেবা শুরু হলেও এখনও বন্ধ রয়েছে শহরতলির লাইফলাইন লোকাল ট্রেন। চলছে কেবল স্টাফ স্পেশাল।
আরও পড়ুন:
এমতাবস্থায় দাঁড়িয়ে হাওড়া এবং শিয়ালদা শাখায় লোকাল ট্রেন চালানোর দাবি উঠছে দীর্ঘদিন ধরে।
নিত্য যাত্রীদের পাশাপাশি এই লোকাল ট্রেনের সঙ্গে রুটিরুজি জড়িয়ে আছে অনেক হকার দের।আরও পড়ুন:

শনিবার লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়ার দক্ষিণ- পূর্ব শাখার বাউড়িয়া স্টেশনে স্টেশনে মাস্টারের কাছে স্মারকলিপি জমা দিলেন বাম শ্রমিক সংগঠন সিআইটিউর পশ্চিমবঙ্গ রেলওয়ে হকারস ইউনিয়নের সদস্যরা।
আরও পড়ুন:
এই লোকাল ট্রেনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে হকারদের জীবন -জীবিকার পাশাপাশি তাদের পরিবার। চরম আর্থিক বিপন্নতা গ্রাস করেছে তাদের জীবন। তাই যত দ্রুত সম্ভব চালু হোক লোকাল ট্রেন এমনটাই দাবি তাঁদের