পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের বারাণসীর সিগড়া থানার দেয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান লেখার জন্য পাঁচজনকে আটক করেছে বারাণসী পুলিশ। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসী।
আরও পড়ুন:
সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশি সূত্র অনুসারে জানা গেছে, স্লোগানগুলো লেখার পরপরই তা মুছে দেওয়া হয় হয়। যদিও বিস্ময়করভাবে অভিযুক্তরা যখন থানার দেয়ালে শ্লোগান লিখছিল তখন পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারেনি।
আরও পড়ুন:
সন্দেহভাজনরা কোন গোষ্ঠী অথবা সংগঠনের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা আপাতত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে। সিগড়া থানার ইন্সপেক্টর অনুপ শুক্লা জানিয়েছেন, সন্দেহভাজনরা সকলেই বিহারের বাসিন্দা।