পুবের কলম ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, ইডির অধিকর্তাদের মেয়াদ বাড়াতে অর্ডিন্যান্স নিয়ে এল কেন্দ্র। এর ফলে কার্যকালের মেয়াদ ২ বছর থেকে বেড়ে হল পাঁচ বছর। রবিবার এই সিন্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র।

গত বছর নভেম্বর মাসে ইডির ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের কার্যকালের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৮ সালে সঞ্জয় কুমার মিশ্র ইডির ডিরেক্টর পদে যোগ দেন, তাঁর দুই বছরের কার্যকালের মেয়াদ ছিল ২০২০ সাল পর্যন্ত।

কিন্তু সেই  সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত ১৯৯৭ সালের আগে সিবিআই ডিরেক্টরদের মেয়াদ শেষের কোন নির্দিষ্ট  সময় ছিলনা। কেন্দ্রীয় সরকার এই মেয়াদ বাড়ানোর বা কমানোর ব্যাপারে শেষ কথা বলতেন।

এই অর্ডিন্যান্স জারি হওয়ার ফলে এবার থেকে দুই বছরের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরে এক বছর করে মেয়াদ বৃদ্ধি করা যাবে সিবিআই এবং ইডি ডিরেক্টর দের।

সম্প্রতি ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বাড়ানো নিয়ে  বিস্তর জলঘোলা হয়। এমনকি মামলাও দায়ের হয় সুপ্রিম কোর্টে। তবে কেন্দ্র অধ্যাদেশ জারি করায় এবার  ইডির ডিরেক্টেরের মেয়াদ বাড়বে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল