পুবের কলম প্রতিবেদক: প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি অভিযোগ উঠেছে, সেই মামলার তদন্ত হবে কলকাতা হাইকোর্টের নজরদারিতেই। এমনই ঘোষণা করে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিল আদালত। বুধবার এ নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত। জানা গিয়েছে, সেই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন কলকাতার এক যুগ্ম অধিকর্তা। হাইকোর্টের নজরদারিতে নিয়োগ নিয়ে দুর্নীতির তদন্ত চালাবে তারা।
তদন্ত চলাকালীন অফিসারদের বদলি করা যাবে না বলেও উল্লেখ করেছে আদালত।আরও পড়ুন:
বুধবার কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক ল শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিটের আধিকারিকদের বদলি করতে পারবে না সিবিআই। এ দিন শুনানি চলাকালীন তদন্ত নিয়ে উষ্মাও প্রকাশ করেন বিচারপতি। শুনানি চলাকালীন বিচারপতি বলেন, আমি আশা করব সিবিআই তদন্তে এবার লক্ষণীয় অগ্রগতি হবে।
যাতে আমাকে আর আশা হত হতে না হয়। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, অন্যান্য মামলাগুলিতে আজ পর্যন্ত সিবিআইয়ের কর্মকাণ্ডে আদালত খুব একটা সন্তুষ্ট নয়। বিচারপতি বলেন, আমার এখনও সন্দেহ আছে যে সিবিআই কী করবে?আরও পড়ুন:
জানা গিয়েছে, সিবিআইয়ের সিটে কারা কারা থাকবেন, আধিকারিকদের নামের সেই তালিকা শুক্রবার আদালতে পেশ করবে সিবিআই। এ দিন প্রাথমিক টেটের দু’টি মামলার প্রাথমিক রিপোর্ট পেশ করে সিবিআই।
একইসঙ্গে রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদও। আদালতে সিবিআই জানিয়েছে, আমরা অত্যন্ত গুরত্ব দিয়ে এই মামলাগুলি দেখছি। দিল্লি থেকে নতুন যুগ্ম অধিকর্তা এসেছেন যিনি শুধুমাত্র এই মামলাগুলোই দেখছেন। আগামী কয়েকসপ্তাহ ঘটনাবহুল হতে চলেছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাইমারি টেটে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ পরীক্ষায় পাশ না করেও অনেকেই চাকরি পেয়েছে। ইতিমধ্যেই ২৬৯ জনের চাকরি বাতিল হয়েছে। তা নিয়েই বিস্তারিক খতিয়ে দেখবে সিবিআই।