পুবের কলম, ওয়েবডেস্কঃ তৃণমূলকে সর্বভারতীয় দল হিসেবে উপস্থাপন করতে লড়াইয়ের ময়দানে বাংলার শাসকদল। একগুচ্ছ কর্মসূচি নিয়ে এই মুহূর্তে মুম্বইয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠকের পর দুপুরের দিকে এনসিপি'র বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় একঘন্টা ধরে এদিন বৈঠক চলে।
মমতা ও শরদ পাওয়ার ছাড়াও বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে শরদ পাওয়ার বলেন, বিজেপিকে রুখতে সমমনস্ক দলগুলিকে একজোট হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যে যেখানে শক্তিশালী তা নিয়েই লড়াই। কেউ লড়াই না করতে চাইলে কি করব?
তখন আমাদের লড়াই করতে হবে।' এদিন মমতা বলেন, 'আমি মুম্বই এসেছিলাম, শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে। কিন্তু উদ্ধব ঠাকরের শরীর খারাপ থাকায় ওনার সঙ্গে দেখা হয়নি। ওঁনার দলের সঞ্জয় রাউত এবং উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে কথা হয়েছে।