পুবের কলম প্রতিবেদক: প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাভাবিকভাবেই খুব জরুরি কাজ ছাড়া পথে বেরোতে দ্বিধা করছেন মানুষজন। লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার বাসেও দেখা মিলছে না পর্যাপ্ত যাত্রীর। তাই উত্তরবঙ্গগামী একাধিক রুটের বাসের সংখ্যা কমানো হল। এসি– ভলভো– রকেট মিলিয়ে সব বাসের সংখ্যাই কমিয়েছে রাজ্য পরিবহণ দফতরের অধীন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আগে শিলিগুড়ি– কোচবিহার– আলিপুরদুয়ার– বালুরঘাট– রায়গঞ্জ ও মালদা রুটে প্রতিদিন ৬৫টি বাস চালাত এনবিএসটিসি। ইতিমধ্যেই কমানো হয়েছে ২০টি বাস। পর্যাপ্ত যাত্রী না হওয়ায় আরও বাস কমানো হচ্ছে।
আরও পড়ুন:
নিগম সূত্রে খবর, বুধবার থেকে আরও ১০টি বাস কমানো হয়েছে। শিলিগুড়ি রুটের ৬টি– কোচবিহার রুটের ৪টি– আলিপুরদুয়ার রুটের ৪টি– মালদা– বালুরঘাট ও রায়গঞ্জ রুটের ২ টি করে বাস কমানো হয়েছে।
দিনের বাসের পাশাপাশি নাইট স্পেশাল পরিষেবাও কমানো হয়েছে।আরও পড়ুন:
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে– সব রুটেই বাসের যাত্রী সংখ্যা কমে গিয়েছে। একটি রকেট বাসে আসন থাকে ৪০টি– সেখানে যাত্রী হচ্ছে মাত্র ১২ জনের মতো। একইভাবে এসি ও ভলভো বাসের আসন সংখ্যা ৫০-এর জায়গায় মেরেকেটে ২০ জন যাত্রী হচ্ছে। এর জন্য জ্বালানির খরচও উঠছে না। শুধু সরকারি পরিষেবাই নয়– উত্তরবঙ্গগামী একাধিক বেসরকারি বাস পরিষেবাও বন্ধ হয়েছে।