পুবের কলম ওয়েব ডেস্ক: বন্ধ ঘর থেকে উদ্ধার সরকারি চিকিৎসকের পচাগলা দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
উল্লেখ্য, সরকারি চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধার করে বিধান নগর থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সল্টলেকের বিবি ব্লকের ২১০ নম্বর বাড়িতে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, মৃত চিকিৎসকের নাম প্রসেনজিৎ মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন ওই ব্যক্তি। পুজোয় বেড়াতে এসেছিলেন তিনি।
আরও পড়ুন:
ওই বাড়িটির কেয়ারটেকারের দাবি, দশমীর পর আর ঘর থেকে চিকিৎসককে বেরতে দেখা যায়নি।
দু'দিন আগে থেকে পচা গন্ধ পেয়ে বাড়ির মালিককে ফোন করেন কেয়ারটেকার। এরপর বাড়ির মালিক সোমবার এসে দরজা খুনে মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিধাননগর পুলিশে। পরিবার - পরিজনদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় তারা।ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
আরও পড়ুন:
কোনো সাংসারিক অশান্তি বা মানসিক রোগে ভুগছিলেন নাকি তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও উল্লেখ্য, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের জেরে বিচ্ছিন্ন এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।